বিপুল পরিমাণ বিদেশি মদ, মুদ্রা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ অক্টোবর ২০২৪, ১৩:২২আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৩:২২

রাজধানীর উত্তরা এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, মুদ্রা, দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ শোয়েব।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মদ, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে ডিএমপির উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তর পূর্ব থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে সেনাবাহিনীর সহায়তায় ৬ নম্বর সেক্টরের ঈশাখাঁ এভিনিউর একটি বাসায় যৌথ অভিযান পরিচালনা করে ২৮ লিটার ৩৮০ মিলি লিটার বিদেশি মদ, পাথরসহ ১ হাজার ৩৬৭ গ্রাম স্বর্ণ, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ও দেশীয় অস্ত্র ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ শোয়েব নামে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শোয়েবের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের