বংশালে বৃষ্টির পানি পার হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৪, ১০:১১আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১০:১১

রাজধানীর বংশালে আলু বাজার এলাকায় বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় বৈদ্যুতিক খাম্বায় সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইব্রাহীম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে জুতার কারখানার শ্রমিক ছিল। 

বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী পথচারী মো. শাহাবুদ্দিন বলেন, বৃষ্টির পানি জমে ছিল সড়কে, বৈদ্যুতিক খাম্বার পাশ দিয়ে ওই শিশুটি হেঁটে যাচ্ছিল, সেখানে খাম্বার হাত লেগে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রাত পৌনে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃতের মামা মনির হোসেন বলেন, ইব্রাহিম গ্রাম থেকে কয়েকদিন আগে ঢাকায় বেড়াতে আসছিল। আলু বাজার আমাদের জুতার কারখানায় সেখানে টুকটাক কাজ করতো।

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ গ্রামের মো. সুমনের ছেলে ইব্রাহিম। বর্তমান আলু বাজার এলাকায় তার মামার কারখানায় থাকতো।

/এআইবি/কেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম