কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৪, ০০:২৯আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০০:৫০

ঢাকার কেরানীগঞ্জে একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে অন্তত ৮ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

এরআগে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বলেন, খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে ৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা  জানান, সন্ধ্যা ৭টার দিকে রামেরকান্দা বোর্ডিং এলাকায় নবাবগঞ্জগামী একটি ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাবারের দোকানের গ্যাস সিলিন্ডারে লাগলে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই দোকানে আগুন ধরে যায়। এসময় লোকজন ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে ওই দোকানের আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. কাজল বলেন, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রামেরকান্দা বোর্ডিং এলাকায় খাবারের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়েছিল। এতে দোকান তিনটির অধিকাংশই পুড়ে যায়।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি