সাবের হোসেন চৌধুরীর ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৪, ১৪:৪৯আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১৪:৪৯

মকবুল নামে এক বিএনপিকর্মীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে তার উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সর্বশেষ সংসদে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন। পালন করছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

এর আগে, সপ্তম জাতীয় সংসদে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং পরবর্তী সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবের হোসেন চৌধুরী। একাদশ জাতীয় সংসদে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির একদফা দাবি আন্দোলন কর্মসূচি ঘিরে সারা দেশের নেতাকর্মীরা যখন জড়ো হতে থাকেন, তখন আসামিরা বিএনপির সমাবেশ বানচালের সিদ্ধান্ত নেয়। ২০২২ সালের ৭ ডিসেম্বর অজ্ঞাত ৫০০-৬০০ আসামি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করে। বিএনপি অফিসে প্রবেশ করে ভাঙচুর করে আসামিরা।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?