জামিন পাওয়া সাবের হোসেন চৌধুরী ফাঁসির দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৪, ১৯:৩৮আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৯:৩৮

ছয় মামলায় জামিন পাওয়া সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ‘খুন ও গুমের শিকার শহীদ পরিবার’। বুধবার (৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। 

এর আগে গত রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে খিলগাঁও থানার চারটি ও পল্টন থানার দুটি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে খিলগাঁও থানায় দুটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলা ছিল। আর পল্টন থানায় ১টি হত্যা ও ১টি হত্যাচেষ্টা মামলা হয়।

পরবর্তীতে মঙ্গলবার (৮ অক্টোবর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত খিলগাঁও থানার জামিনের আদেশ দেন। আর পল্টন থানার দুটি মামলার আদেশ দেন বিচারক জিয়াদুর রহমান।

সাবের হোসেন চৌধুরীর ফাঁসির দাবিতে মানববন্ধন

কিন্তু সাবেক এই মন্ত্রীর জামিনের পর তার ফাঁসির দাবিতে ‘খুন ও গুমের শিকার শহীদ পরিবার’ ব্যানারে মানববন্ধন হয়েছে। এতে অংশগ্রহণকারীরা বলেন, আমরা সাবের হোসেন চৌধুরীর ফাঁসি দেখতে চাই। এর জন্য আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই সাবের হোসেনকে আবার গ্রেফতার করা হোক। তাহলে আমরা ভাববো আপনারা নিরপেক্ষ সরকার।

অনুষ্ঠানের সভাপতি খিলগাঁও ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির বাবা ইয়াকুব আলী বলেন, আমার ছেলে কী অপরাধ করছিল যে তাকে মেরে ফেলতে হলো? আমার ছেলে রাজপথ কাঁপানো আন্দোলন করতো, এটা উনার (সাবের হোসেন চৌধুরী) সহ্য হয়নি। এই জন্য আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার ছেলের হত্যাকারী (সাবের হোসেন চৌধুরী) পাঁচ দিনের রিমান্ড থাকার পরও কীভাবে কারামুক্ত হয়ে যায়? আমার সন্তানের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি রাজপথে থাকবো।

তিনি আরও বলেন, আমি এই সরকারের কাছে জানতে চাই আপনারা কার নির্দেশে চলছেন? আমরা জানতে কীভাবে সে কারামুক্ত হয়ে গেলো?  প্রয়োজনে আমরা আবার এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবো। আপনারা যখন ক্ষমতায় এসেছিলেন তখন আমরা ভেবেছিলাম আমরা বিচার পাবো। কিন্তু আপনারা এটা কোন বিচার করলেন? আমরা চাই তার ফাঁসি কার্যকর করা হোক।

সাবের হোসেন চৌধুরীকে গ্রেফকার না করলে আন্দোলনের হুমকি দেওয়া হয় মানববন্ধন থেকে

ইউনুস মৃধা নামের একজন বলেন, আমরা যে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে এই সরকারের সমর্থন দিয়েছি, কিন্তু সাবের হোসেন চৌধুরীকে পাঁচ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন দেওয়া হলো। একটি স্বাধীন দেশে এটা কীভাবে সম্ভব? আমাদের বহু নেতা, ছাত্রনেতাকে তিনি হত্যা করেছেন। আর কত মানুষ হত্যা হলে সাবের হোসেন চৌধুরীকে খুনি হিসেবে গণ্য করা হবে? 

সরকারকে উদ্দেশ করে মাসুদ আহমেদ মিলন নামের বিএনপিকর্মী বলেন, খুনের মামলার আসামি যদি দুই দিনে বের হয়ে যায় তা হলে বাকি খুনিরাও একই রেফারেন্স দেবে। আপনারা সাবের হোসেনকে ভদ্রলোক ভাববেন না। আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। নাহলে আমরা আপনাদের বিরুদ্ধেও আন্দোলন করতে বাধ্য হবো।

উল্লেখ্য, সাবের হোসেন চৌধুরী সর্বশেষ সংসদে রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পালন করছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব।

/এএজে/এফএস/
সম্পর্কিত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু