‘আপনারা যানজট নিরসনে ব্যর্থ হলে আমরা বিক্ষোভ মিছিল করবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৪, ১৫:৪৬আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৫:৪৬

‘আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, দীর্ঘ সময় আমরা একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম। আমরা মুখ খুলতে পারতাম না। আজ তারা এলাকা ছেড়ে, দেশ ছেড়ে পালিয়েছে। এই মুহূর্তেও যদি আপনারা নগরবাসীর চাহিদা পূরণ করতে ব্যর্থ হন, তাহলে এর দায় আপনারা কোনোভাবেই এড়াতে পারেন না। আমরা আজ শুধু মানববন্ধন করলাম। কিন্তু আপনারা যদি এই যানজট নিরসনে ব্যর্থ হন, ফুটপাত মুক্ত করতে ব্যর্থ হন, অবৈধ পার্কিং ঠেকাতে ব্যর্থ হন তাহলে আমরা বিক্ষোভ মিছিল করবো। এরপরেও যদি ব্যর্থ হন, তাহলে আমরা আরও কর্মসূচি দিতে বাধ্য হবো।’

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এসব কথা বলেছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ (ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ) আয়োজিত ‘তীব্র যানজটে বিপর্যস্ত রাজধানী: নিরসনের দাবিতে মানববন্ধনে’ বক্তারা এসব কথা বলেন।

মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন বলেন, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় রাস্তার যে দুরাবস্থা, এটাই নগরীতে যানজটের অন্যতম কারণ বলে আমরা মনে করি। তাই ঢাকা শহরের রাস্তা যানজট মুক্ত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান থাকবে সর্বপ্রথমে এই রাস্তাগুলো উদ্ধারের পরিকল্পনা নিতে হবে। রাস্তার ওপর থেকে সকল দোকানপাট উচ্ছেদ করতে হবে, পার্কিং বন্ধ করতে হবে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মানববন্ধন

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, যানজটের কারণে রাস্তায় অসুস্থ রোগীরা মারা যাচ্ছে। এই যে একটা অবস্থা এটা কারা তৈরি করলো? আমি সেদিন দেখলাম যাত্রাবাড়ীতে রাস্তার মাঝখানে একটা গাড়ি নষ্ট হয়ে আছে। প্রতিদিনই বিভিন্ন রাস্তায় এরকম গাড়ি নষ্ট হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এরাই চক্রান্তকারী; রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি নামিয়ে পরিকল্পিতভাবে যানজট সৃষ্টি করে মানুষকে বিষিয়ে তুলছে বর্তমান সরকারের প্রতি।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দক্ষিণের সভাপতি আল-আমিন সোহাগের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এইচ এম ইকবালের পরিচালনায় মানববন্ধনে এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকি প্রমুখ। 

/এএজে/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম