পূজার নিরাপত্তায় সারা দেশে ২৪ ঘণ্টা সতর্ক দৃষ্টি রাখছে র‌্যাব: ডিজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৪, ২০:১৪আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ২২:৩১

নির্বিঘ্নে ও নিরাপদে দুর্গাপূজা পালন করতে দেশের প্রায় ৩২ হাজার পূজামণ্ডপে পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড এবং সেনাবাহিনীর সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) সমন্বয় করে কাজ করছে। কোনও অপশক্তি যেন ন্যূনতম অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য র‌্যাব সারা দেশে ২৪ ঘণ্টা সতর্ক দৃষ্টি রাখছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর উত্তরার মুগ্ধ চত্বর পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সব সম্প্রদায়, বর্ণ ও গোত্রের মানুষ তাদের বিভিন্ন ধর্মীয় কিংবা সামাজিক অনুষ্ঠান নির্বিঘ্নে সুন্দরভাবে পালন করে আসছে, এবং আমরা সবাই এতে সহযোগিতা করি।

তারই ধারাবাহিকতায় এবারের দুর্গাপূজা অনুষ্ঠানটিও অত্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, নির্বিঘ্নে, কোনও প্রকার ঝামেলা ছাড়াই সম্পন্ন হবে সেটিই আমরা আশা করি এবং সেই আঙ্গিকেই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৫টি ব্যাটালিয়ন দেশের প্রায় ৩২ হাজার পূজামণ্ডপে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড এবং সেনাবাহিনীও র‌্যাবের পাশে আছে। যার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সবাই মিলে এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এবার দুর্গাপূজা উদযাপন করছি। আমাদের এই সম্মিলিত শক্তি, সম্মিলিত প্রচেষ্টা, সৎ উদ্দেশ্য, সৎ প্রচেষ্টার বিরুদ্ধে কেউ অপতৎপরতা চালাতে পারবে না। পূজাকে কেন্দ্র করে ন্যূনতম কোনও ঘটনাও যেন না ঘটতে পারে তার জন্য সর্বদাই সতর্ক দৃষ্টি রাখছি।’

র‌্যাব ডিজি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেকোনও মূল্যেই হোক এই অনুষ্ঠানটি আমরা সুষ্ঠুভাবে করতে সম্পন্ন হবে। কোনও অপশক্তি এখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যেকোনও অপশক্তির বিরুদ্ধে আমি দৃঢ়ভাবে বলতে চাই এদেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং এদেশের শান্তিপ্রিয় জনগণ কোনও অপশক্তির অপতৎপরতা প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। সুতরাং আপনারা নির্বিঘ্নে নিরাপদে দুর্গাপূজা পালন করবেন। আমরা ২৪ ঘণ্টা আপনাদের পাশে থাকবো। কোনও অপশক্তি যাতে কোনও অপচেষ্টা করতে না পারে এজন্য আমরা সবসময় সজাগ আছি।

তিনি আরও বলেন, আমরা প্রায়ই দেখি ছোট ছোট কোনও ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে বড় ধরনের অপতৎপরতা চালানো হয়। আমরা এসবের বিরুদ্ধেও সচেতন আছি। এ বিষয়েও র‌্যাবের সাইবার ইউনিট সর্বদা মনিটরিং করছে, যাতে সাইবারে ওয়ার্ল্ডে কোনও অপশক্তি কোনও অপতৎপরতা না চালাতে পারে।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান