শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা

বাংলা ট্রিবিউন ডেস্ক 
০৩ নভেম্বর ২০২৪, ১০:৫১আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১০:৫১

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী এবং প্রভাবশালী কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলাটি দায়ের করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ব্যারিস্টার মো. আশরাফুল আরেফিনসহ তিন ব্রিটিশ আইনজীবী।

আইনজীবী মো. আশরাফুল আরেফিন বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে তৎকালীন সরকার নির্বিচারে গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী অস্ত্র, যেমন- বার্ডশট পেলেট এবং তাজা গুলি ব্যবহার করে।’

তিনি আরও বলেন, ‘প্রমাণ মুছে ফেলার জন্য ডেড বডি পুড়িয়ে দেওয়া হয়েছে, মানুষকে গণকবর দেওয়া হয়েছে। এর সবই আন্তর্জাতিক আইনে মানবতাবিরোধী অপরাধ।’

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মামলার আইনজীবীরা

লন্ডনে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে এক নৃশংস ইতিহাসের সাক্ষী হয়েছিল বাংলাদেশ।

আইসিসির রোম সংবিধির ১৫ অনুচ্ছেদের অধীনে মামলাটি করা হয়েছে বলে জানানো হয়েছে। এ সংবিধির আওতায় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার এবং আইনি সহায়তা দেওয়া হয়।

এই মামলায় আন্তর্জাতিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি হলে শেখ হাসিনার বিচারের বিষয়ে ভারত বিশ্ব সম্প্রদায়কে সহযোগিতায় বাধ্য হবে বলেও মনে করেন মামলার আইনজীবীরা।

/আরআইজে/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান