কোরআন-সুন্নাহকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণের জন্য গণভোট দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৪, ১৫:১৮আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৫:১৮

প্রত্যেকটি বিপ্লবের পর বিপ্লবের স্পিরিট কী হবে এটি নির্ধারণ করা আবশ্যক। যে স্পিরিটের আলোকে পরবর্তী সংবিধান রচনা বা দেশ পরিচালনা করা হবে। এমতাবস্থায় বিপ্লবী সরকারের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য কোরআন ও সুন্নাহকে মূলনীতি হিসেবে নির্ধারণের জন্য একটি গণভোটের আয়োজন করা আবশ্যক।

সোমবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ নবাব সলিমুল্লাহ একাডেমী আয়োজিত ‘বিপ্লব, বিপ্লবী সরকার, আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধে প্যান ইসলামিক মুভমেন্টের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মোস্তফা জামাল ভূইয়া এই দাবি জানান।

অ্যাডভোকেট মো. মোস্তফা জামাল ভূইয়া বলেন, বিগত স্বৈরশাসককে আরও দুর্বল করতে তিনি সরকারকে নিজেদের বিপ্লবী সরকার ঘোষণা দেওয়া, সংবিধান বাতিল করা, পূর্বের নিয়োগকৃত রাষ্ট্রপতিকে অপসারণ, স্বৈর শাসনের জন্য দায়ী সব ব্যক্তিকে বিচারের মুখামুখি এবং বিচার কাজ সম্পন্ন করা, ভারতের সঙ্গে সব বৈষম্যমূলক চুক্তি বাতিল করা এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক গভীর করার আহ্বান জানান।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম