ময়মনসিংহ ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ নভেম্বর ২০২৪, ১৬:৩৬আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৬:৩৬

ময়মনসিংহ রহমতপুর বাইপাস মোড়ে ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় তোফাজ্জল হোসেন নামে আরও একজন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চার জনে।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে মারা যান তোফাজ্জল। বর্তমানে আরও তিন জন হসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার দায়িত্বরত চিকিৎসক।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

ময়মনসিংহ সদর উপজেলার রহমতপুরের নিজকল্পা গ্রামের আবদুস সালামের ছেলে তোফাজ্জল হোসেন। রহমতপুর বাইপাস এলাকায় আজহার ফিলিং স্টেশনে ইলেক্ট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

এর আগে গত সোমবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে রহমতপুর বাইপাস এলাকায় আজহার ফিলিং স্টেশনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতটি গাড়ি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থলে হিমেল আহমেদ (৩২) ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কদ্দুস (৮৫) এবং আবুল হোসেন (৪৫ মারা যান। এছাড়া গুরুতর আহত তিন জন ঢাকায় ও দুই জন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম