রাজধানীতে মিছিল: ছাত্রলীগের ৫৫ নেতাকর্মী কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৪, ১৭:৪৪আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৭:৪৪

রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৫৫ নেতাকর্মীকে পল্টন ও শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। এর মধ্যে পল্টন থানার ৪২ জন ও শাহবাগ থানার ১৩ জন।

সোমবার (১১ নভেম্বর) পল্টন থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ এ আদেশ দেন ও শাহবাগ থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান এ আদেশ দেন। এর আগে পুলিশ হেফাজত থেকে অভিযুক্ত আসামিদের আদালতে আনা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্ত কর্মকর্তারা আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রবিবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিল করাকালীন সময়ে পল্টন ও শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে।

পল্টন থানার মামলার এজাহারে বলা হয়েছে, রবিবার (১০ নভেম্বর)  দুপুর সাড়ে ১২টায় রাজধানীর পল্টন মোড় এলাকায় ২শ থেকে ৩শ নেতাকর্মী জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে স্লোগান দেন। এ ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হয়েছে।  পুলিশ সেখান থেকে ৪২ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

শাহবাগ থানার মামলার এজাহারে বলা হয়, রবিবার ( ১০ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০০ থেকে ১৫০ নেতাকর্মী জড়ো হয়ে স্লোগান দিচ্ছিল।  এতে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিঘ্নিত হওয়ায় ১৩ জনকে আটক করা হয়েছে।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম