বগুড়া লেখক চক্র পুরস্কার পাচ্ছেন ৬ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৪, ১৬:৪৪আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৬:৪৫

দেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে। এ বছর ছয়টি বিষয়ে ছয় জনকে পুরস্কার দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংগঠনের সভাপতি ইসলাম রফিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।   

পুরস্কারপ্রাপ্তরা হলেন– কবিতায় জুয়েল মাজহার, কথাসাহিত্যে দিলারা মেসবাহ, প্রবন্ধসাহিত্যে অনীক মাহমুদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘একান্নবর্তী’ সম্পাদক শেলী সেনগুপ্তা, সাংবাদিকতায় রেজাউল হাসান রানু এবং গবেষণায় সানজিদা হক মিশু। 

পুরস্কারপ্রাপ্তরা

বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সাল থেকে পুরস্কার দিয়ে আসছে সংগঠনটি। 

বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক জানান, আগামী ২৯ ও ৩০ নভেম্বর সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী কবি সম্মেলনের দ্বিতীয় দিন পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট, উত্তরীয় এবং সম্মাননা পত্র দেওয়া হবে।

/ইউআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম