গেন্ডারিয়ায় গাছের সঙ্গে ঝুলছিল কাঠমিস্ত্রির মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৪, ০৩:০৮আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৬:৫১
রাজধানীর গেন্ডারিয়ায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুরেন্দ্র সূত্রধর (৬৫) নামে এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
 
ডিএমপির গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) অনিক কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে সংবাদ পেয়ে গেন্ডারিয়া লোহারপুলের পাশে আব্দুস সামাদের বাসা সংলগ্ন একটি গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 
 
এসআই বলেন, মৃত সুরেন্দ্র সূত্রধর ওই এলাকায় সামাদের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাবা মৃত ক্ষুদিরাম সূত্রধর। দুই ছেলে ও স্ত্রীসহ ওই বাসায় থাকতেন। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। তবে বর্তমানে কিছু করতে পারতেন না। মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে মৃতের সন্তানরা জানিয়েছেন। 
 
মৃতের পরিবারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বুধবার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৭টার মধ্যে যেকোনও সময় তিনি এ ঘটনা ঘটিয়েছেন। এছাড়া অন্য কোনও কারণ ছিল কিনা তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। 
 
/এআইবি/কেএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের