কেমন পুলিশ চাই শীর্ষক জরিপ

রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চান ৮৮.৭ শতাংশ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ ডিসেম্বর ২০২৪, ১২:২২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪১

সংস্কারের মাধ্যমে কেমন পুলিশ দেখতে চান— এমন প্রশ্নের উত্তরে ৮৮ দশমিক ৭ শতাংশ মানুষই বলেছেন, তারা রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চান। আর ৮৯ দশমিক ৫ শতাংশ মানুষই মনে করেন পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়টিতে সংস্কার প্রয়োজন।

পুলিশ সংস্কার কমিশনের পরিচালনায় ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জনমত জরিপের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য-সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। জনমত জরিপের ফলাফল পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইটে (www.prc.mhapsd.gov.bd) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছু সংখ্যক পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে ‘পুলিশ সংস্কার’ এখন সময়ের দাবি। সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ বাহিনীর সংস্কারের লক্ষ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করেছে। যার কার্যক্রম চলমান। 

পুলিশ সংস্কার কমিশন সর্বসাধারণের মূল্যবান মতামত জানতে ‘কেমন পুলিশ চাই’ শিরোনামে জনমত জরিপ পরিচালনা করে। মোট ২৪ হাজার ৪৪২ জন এই জরিপে ভোট দিয়েছেন। জরিপে সর্বোচ্চ ৩৬ দশমিক ৪ শতাংশ অংশগ্রহণকারী চাকরিজীবী। আর দ্বিতীয় সর্বোচ্চ অংশ নিয়েছেন ছাত্ররা, তাদের অংশগ্রহণ ২৭ দশিমক ২ শতাংশ।

জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সংস্কারের মাধ্যমে কেমন পুলিশ দেখতে চান, এমন প্রশ্নের উত্তরের সবচেয়ে বেশি মতামত এসেছে রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চাওয়ার ক্ষেত্রে। মোট ৮৮ দশমিক ৭ শতাংশ মানুষই চেয়েছেন রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ। নিরপেক্ষ ও আইনের শাসনে অনুগত পুলিশ চেয়েছেন ৮৬ দশমিক ২ শতাংশ অংশগ্রহণকারী এবং  দুর্নীতিমুক্ত পুলিশ দাবি করেছেন ৮৪ ভাগ মানুষ।

কোন কোন ক্ষেত্রে সংস্কার জরুরি, এমন প্রশ্নে মতামত

কোন কোন ক্ষেত্রে সংস্কার জরুরি মনে করেন- এমন প্রশ্নে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান ৮৯ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারী। ক্ষমতার অপব্যবহার করে পুলিশের দুর্নীতি বন্ধ চায় ৭৭ দশমিক ৯ শতাংশ মানুষ। এছাড়া গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত মানবাধিকারের চরম লঙ্ঘন বিবেচনায় অপরাধী পুলিশকে শাস্তির আওতায় আনার পক্ষে মত দিয়েছেন ৭৪ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা। 

বিগত সরকারের আমলে পুলিশের করা ‘ভুয়া বা গায়েবি মামলা’ দিয়ে বিরোধী দল-মত দমন করে আইনের অপব্যবহারের অপসংস্কৃতি চালু হয়েছে উল্লেখ করে প্রশ্ন করা হয়, এই অপব্যবহার বন্ধে মামলা রুজুর ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ ধারা সংস্কার চান কিনা, এমন প্রশ্নে ৯৫ ভাগ উত্তরদাতাই সংস্কারের পক্ষে মত দিয়েছেন।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান