রাজধানীতে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ছয়জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৫

রাজধানীর উত্তরায় অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে উত্তরার গাউসুল আজম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

জব্দ করা মাদকদ্রব্য তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উত্তরা পশ্চিম থানাধীন গাউসুল আজম এলাকায় কিছু অসাধু মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গুদামজাত করে বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ ও বিয়ারসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, উদ্ধার করা বিদেশি মদ ও বিয়ারের সর্বমোট পরিমাণ তিন হাজার বোতল/ক্যান (১৫৫৮.৮০ লিটার)। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বিক্রির তিন লাখ বিশ হাজার দুইশত পঁচাত্তর টাকা জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান।

/এবি/এমএস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান