দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার: অতিরিক্ত কমিশনার শওকত আলী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী বলেছেন, আমরা সবাই এ মাটির সন্তান, দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে মিরপুর শপিং কমপ্লেক্সে মিরপুর মডেল থানা এলাকার বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, জনগণ পুলিশের পাশে এসে দাঁড়িয়েছে। দেশকে গড়ার প্রত্যয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। পুলিশ প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত। জনগণের সেবা করার জন্যই আমরা প্রশিক্ষণ নিয়েছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের দেশপ্রেম যে কত শক্ত, তার প্রমাণ আমরা ইতোমধ্যেই পেয়েছি। কেননা, ৫ আগস্টের পর যখন আইন-শৃঙ্খলার অবনতি হয়েছিল, তখন সাধারণ মানুষই পাশে দাঁড়িয়েছিল। নতুন বাংলাদেশে আমরা আপনাদের সহযাত্রী হিসেবে ভূমিকা রাখতে চাই। এক্ষেত্রে স্বাভাবিক পুলিশিংয়ের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যহত থাকবে। পুলিশ ও জনগণ পাশাপাশি কাজ করলে সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা অনেক সহজ হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মিরপুর এলাকায় মাদক নির্মূলের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের এলাকায় ইভটিজিং প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে। হকার ও ভ্যানগাড়ির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণের কাজ চলছে— যাতে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দীর্ঘ যানজট কমানো যায়। হয়রানিমূলক মামলা এবং গ্রেফতার যাতে না হয়, সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। তবে প্রকৃত অপরাধীরা কোনও অবস্থাতেই ছাড় পাবে না।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছেদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় মিরপুর বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম