অনিয়মের অভিযোগে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২৪, ১১:২৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:২৭

অনিয়মের অভিযোগে কনস্টেবল, অনবোর্ড সেবাদানকারী প্রতিষ্ঠানের স্টুয়ার্ড এবং ক্যাটারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যানেজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন আকস্মিক পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। পরিদর্শনকালে এ ব্যবস্থা নেন তিনি।

পরিদর্শনকালে স্টেশনের সার্বিক বিষয়াদি পরীক্ষা করেন মো. ফাহিমুল ইসলাম। এ সময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ৭৪৩ নম্বর আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কোচে ছয় জন বিনা টিকিটের যাত্রী শনাক্ত করা হয়। ওই যাত্রীদের ভাষ্যমতে, ট্রেনে কর্তব্যরত এক কনস্টেবল টাকার বিনিময়ে তাদের বিনা টিকিটে ভ্রমণের সুবিধার প্রতিশ্রুতি দেন। কর্তব্যরত ওই কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়েছে।

এছাড়া ট্রেনের খাবার গাড়িতে কিছু বিনা টিকিটের যাত্রী শনাক্ত করা হয়। জরিমানাসহ টিকিট (ইএফটি) দেওয়া হয় তাদের। এর পরিপ্রেক্ষিতে খাবার গাড়িতে দায়িত্বরত অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্টুয়ার্ড ইমরান সেন্টু এবং ক্যাটারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যানেজার রাজ্জাককে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে অনবোর্ড সেবাদানকারী এবং ক্যাটারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান দুটিকে পরবর্তী কার্যদিবসে কারণ দর্শানোর জন্য বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে, কর্তব্যরত অভিযুক্ত জিআরপি কনস্টেবলকে ট্রেনটির যাত্রাকালেই ময়মনসিংহ রেলস্টেশনে জিআরপি থানায় নামিয়ে দেওয়া হয় এবং তাকে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্তির আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশনা দেওয়া হয়।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
আজ কোন ট্রেনের টিকেট বিক্রি হবে
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম