বর্ণাঢ্য আয়োজনে ‘শব্দকথা সাহিত্য উৎসব-২০২৪’ উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৪, ১৯:১৭আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:২৮

বাংলা সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য বিকাশে শব্দকথা প্রকাশন আয়োজন করেছে ‘শব্দকথা সাহিত্য উৎসব-২০২৪’। শুক্রবার (২০ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে শব্দকথা‘র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দেশবরেণ্য লেখক ও গীতিকবি শহীদুল্লাহ্ ফরায়জী, অতিরিক্ত সচিব ও লেখক দিলীপ কুমার বণিক, চলচ্চিত্র অভিনেতা ও কবি এবিএম সোহেল রশিদ, কবি ও শিশুসাহিত্যিক আতিক হেলাল, কবি ও কথাসাহিত্যিক আয়েশা আহমেদ।

এ সময় বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘শব্দকথা সাহিত্য পুরস্কার-২০২৪’ প্রদান করা হয়। নগদ অর্থসহ পুরস্কার প্রাপ্তরা হলেন— কবিতায় কবি নুরে আলম চৌধুরী, কথাসাহিত্যে তানজিম তানিম এবং শিশুসাহিত্যে নূর আলম গন্ধী। 

অনুষ্ঠানে ত্রৈমাসিক শব্দকথা‘র উৎসব সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, লোকগান, ভাওয়াইয়া গান, বাউলগান, বাংলার ঐতিহ্যবাহী পুঁথিপাঠ ও ধামাইল গান পরিবেশ করা হয়। এতে অংশগ্রহণ করেন— অবিনাশ বাউল, আফরোজা ঝুমুর, মাহিন সারোয়ার, গোপী মোহন দাস, হাবিব খোকন, ইয়াছিন মাহমুদ। 

কবিতা আবৃত্তি করেন— সাফিয়া খন্দকার রেখা, রবিউল মাশরাফী, আলমগীর ইসলাম শান্ত, তাসলিম জাহান তমা, সালমান আতাউর, ফাতেমা সুলতানা সুমি, প্রতত সিদ্দিক, ফাতেমা জুঁই, স্বাগতা পাল চৌধুরী, ফাতেমা ইয়াসমিন।

শব্দকথা‘র উপ-সম্পাদক আখতার উজ্জামান সুমন, লেখক তনিমা রহমান ও কবি কেইএম তালুকদার তোফায়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— কবি এস এম মিজান, প্রকাশক মাহাবুবা লাকি, কবি আইভী মামুন, কবি আবু সাঈদ শিপন প্রমুখ।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
উগ্রবাদ ঠেকাতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই: সংস্কৃতিমন্ত্রী
নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি