সবুজবাগে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮

রাজধানীর সবুজবাগের ওহাব কলোনির একটি বাসা থেকে ঘরের তালা ভেঙে সিমা আক্তার (২২) নামে এক গৃহবধূর  মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী রাজি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ওহাব কলোনির একটি ভবনের পঞ্চম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, উদ্ধারের সময় মরদেহের মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই-এক দিন আগে তাকে (সিমা) শ্বাসরুদ্ধ করে হত্যার পর ঘরের বাহির দিয়ে তালা দিয়ে পালিয়ে যায় স্বামী। ওহাব কলোনির একটি ভবনের পঞ্চম তলায় স্বামী-স্ত্রী পরিচয়ে তারা ভাড়া থাকতেন।

ওসি বলেন, বৃহস্পতিবার ফ্লাটের আশেপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। 

বিকাল ৩টার দিকে পঞ্চম তলার ফ্লাট থেকে তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, নিহত সিমা কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বাসিন্দা। তার স্বামী রাজি পলাতক রয়েছে। তাকে আটক করা গেলে প্রকৃত ঘটনা উদঘাটন করা যাবে। 

/এআইবি/এবি/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের