তাবলিগ জামাতের কার্যক্রম থেকে বিরত থাকতে সাদ অনুসারীদের অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ১৮:২৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৮:২৮

নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের শবগুজারি বা রাতযাপনসহ সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান।

তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে শবগুজারি (রাতযাপন) কার্যক্রম চলাকালে শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে বৃহস্পতিবার চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের শবগুজারি (রাতযাপন)-সহ তাবলিগ জামাতের সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

অপরদিকে, মাওলানা জোবায়েরের অনুসারীদের কোনও রকমের বড় জমায়েত থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে পৃথক চিঠিতে।

মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানের সই করা চিঠির অনুলিপি দেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ সদর দফতর, ডিজিএফআই, বিজিবি, এনএসআই, র‌্যাব, ডিএমপি, সকল বিভাগীয় কমিশনার, স্পেশাল ব্রাঞ্চের প্রধান, সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের জেল কোড যুগোপযোগী করতে আইসিআরসি’র সুপারিশ প্রেরণ 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি