জনগণকেও পুলিশের সহযোগিতায় এগিয়ে আসতে হবে: মাসুদ করিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৫, ১৯:১৯আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:১৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম বলেছেন, পুলিশ যেন জনগণের আস্থাভাজন হতে পারে, সেজন্য আমাদের আন্তরিক চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে জনগণকেও পুলিশের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে ডিএমপির উত্তরখান থানা ভবনে থানা এলাকার নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) বলেন, যে পুলিশকে আপনারা মনে প্রাণে ধারণ করেন, আমরা তেমন পুলিশ হওয়ার জন্য কাজ করছি। দৃশ্যমান পরিবর্তন আনতে যা যা করা প্রয়োজন তার সব কিছুই করছি। থানা হলো পুলিশি সেবার মূল জায়গা, যেখান থেকে আপনারা আইনানুগ সেবা পেয়ে থাকেন। তাই থানাকে সব শ্রেণি-পেশার মানুষের জন্য কার্যকর করে গড়ে তুলতে আমরা বিশেষ মনোযোগ দিয়েছি। থানার কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তার দেখভাল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট রয়েছে।

তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে আইন-শৃঙ্খলা রক্ষা করাই পুলিশের কাজ। এই থানা আপনাদেরই, আগামীকাল হয়তো এখনকার পুলিশ বদলি হয়ে যেতে পারে, কিন্তু আমাদের যে কার্যক্রম তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তরুণ সমাজ সব সময়ের মতো অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদের কণ্ঠ ধরে রাখবে বলে আশা করছি। অপরাধের হাতবদলের সংস্কৃতি যেন ফিরে না আসে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ভালো কাজে আপনাদের সমর্থন সব সময় অব্যাহত রাখবেন।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের ফলে আমরা ন্যায্য কাজ করার স্বাধীনতা পেয়েছি। এক্ষেত্রে ঐক্য ধরে রেখে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। মাদক, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের তথ্য আমাদের সরবরাহ করে সহযোগিতা করুন। আব্দুল্লাহপুরের যানজট নিরসনে আমাদের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উত্তরা বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান