প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শাহবাগে আটকে দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৫, ১৩:৪৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:২৪

বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবিতে ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে শাহবাগ থানার সামনে হাজারো ছাত্র-জনতার পদযাত্রাটি আটকে দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় একটি প্রতিনিধি দল তাদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছেন। আর অন্যরা সেখানেই অবস্থান করছেন।

আন্দোলনকারীদের অবস্থানের কারণে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে আশপাশের সড়কেও, যানবাহন চলছে ধীরগতিতে।

এর আগে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের দাবিতে গেলো কয়েকদিন ধরেই বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার। এরই অংশ হিসেবে আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি।

শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহিন সরকারের ডাকে সারা দেশ থেকে ভুক্তভোগী বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এখানে যুক্ত হয়েছেন। তারা চান, এ ঘটনায় যেসব বিডিআর সদস্য এখনও কারাগারে আটক আছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। একইসঙ্গে যাদের বিনাকারণে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরও চাকরিতে পুনর্বহাল করতে হবে।

আজ দুপুরের আগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন তারা। পরে সহস্রাধিক লোক মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলে শাহবাগে আটকে দেয় আইনশৃঙ্খলাবাহিনী। পরে তাদের সঙ্গে কথা বলে তাদের একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার বাসভবনে নিয়ে যাওয়া হয়।

ছবি: নাসিরুল ইসলাম

যাওয়ার আগে মাহিন সরকার মাইকে বলেন, ‘আপনারা যারা এখানে এসেছেন, সবাই শান্ত হোন। আমরা একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে আমাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করবো। আমরা ফিরে আসা পর্যন্ত এখানেই অবস্থান কর্মসূচি পালিত হবে। আর আমরা ফিরে আসার পর আমরা যা সিদ্ধান্ত দেবো, আশা করছি আপনারা তা বাস্তবায়ন করবেন।’

/ইউএস/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম