সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ১৬:৩৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৬:৩৪

বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তি অর্জনসহ ব্যাংকিং চ্যানেলে প্রায় তিন হাজার কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদকের এই কর্মকর্তা জানান, ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) সংসদ সদস্য পদে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়াও নিজ নামে ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৫৫টি ব্যাংক হিসাব ব্যবহার করে সর্বমোট ৭১৫ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ৪০৮ টাকা জমা এবং ৬৮৬ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ১৮৩ টাকা উত্তোলনসহ মোট ১ হাজার ৪০২ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৫৯১ টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন। এসব অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করার অভিযোগ দুদকের অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

অপরদিকে মিসেস তারিন হোসেন স্বামী মুজিবুর রহমান চৌধুরীর (নিক্সন চৌধুরী) প্রত্যক্ষ সহযোগিতায় ৮ কোটি ৫ লাখ ৯২ হাজার ৭০৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজের দখলে রেখেছেন। একই সাথে তিনি তার নিজ নামে ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ১৭টি ব্যাংক হিসাব ব্যবহার করে জমা ও উত্তোলনসহ মোট এক হাজার ৭৬০ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ৩২০ টাকা অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে তার অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন। এ কারণে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শিহাব সালাম বাদী হয়ে তারিন হোসেন ও তার স্বামী মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী); এবং (২) মুজিবুর রহমান চৌধুরীর (নিক্সন চৌধুরী) বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, ঠিকাদার বললেন ‘মাটি ভালো নয়’
এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার অনুমোদন
স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
সর্বশেষ খবর
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
হাইকোর্টের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ
হাইকোর্টের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ
এশিয়ান গেমসের প্রথম সোনা জাপানের
এশিয়ান গেমসের প্রথম সোনা জাপানের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সরেছে শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সরেছে শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন