এসআই হত্যায় পুলিশ অ্যাসোসিয়েশনের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৫, ১৪:০১আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৪:০১

নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। শুক্রবার (১০ জানুয়ারি) সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু সই করা এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসআই শফিকুল ইসলামকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি জানায় অ্যাসোসিয়েশন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর থানার চণ্ডীগড় ইউনিয়নের নয়াগাঁও গ্রামে। তিনি জামালপুর পুলিশ লাইনসে কর্মকর্তা ছিলেন। ছুটিতে তিনি গ্রামের বাড়ি দুর্গাপুরে যান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকে তার ওপর হামলা হতে পারে। তবে একজন পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ বাহিনীর সব সদস্য গভীরভাবে মর্মাহত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি