চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৫, ১২:৩৪আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১২:৩৬

চাকরি স্থায়ীকরণসহ নানা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ না হওয়ায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনকারীরা।

শনিবার (১১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতরা এতে অংশ নেন।

মানববন্ধনকারীরা জানান, এ দেশে আউটসোর্সিং একটা দাস প্রথায় পরিণত হয়েছে। এই প্রথা উচ্ছেদ করে অবিলম্বে সরকারের কাছে চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা।

তাদের দাবি, আউটসোর্সিংয়ে কর্মরত আর কাউকে চাকরিচ্যুত করা যাবে না; একইসঙ্গে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহল করতে হবে এবং স্থায়ী পদে অস্থায়ী নিয়োগ বন্ধেরও আহ্বান জানান তারা।

এছাড়া টেন্ডারের জটিলতা নিরসন, অনিয়ম দুর্নীতি বন্ধ ও বকেয়া বেতন পরিশোধের দাবি করেন আউটসোর্সিং কর্মচারীরা। অবিলম্বে এসব দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম