পরিবেশ দূষণবিরোধী অভিযান, সাড়ে ৫ কোটি টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জানুয়ারি ২০২৫, ২২:৩৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২২:৩৫

সারা দেশে পরিবেশ দূষণবিরোধী অভিযানে ২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত  ৫ কোটি ৫৮ লাখ ৩৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় ৭৬টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়েছে। ৩০টি ইটভাটা বন্ধের নির্দেশনা এবং ৭টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়া ৫টি কারখানার ৬ ট্রাক সিসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে বন্ধ করা হয়েছে উৎপাদন।

বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদফতর বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে। 

জানা যায়, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও ঢাকার কামরাঙ্গীরচরে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৯টি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। তিনটি কারখানার বৈদ্যুতিক মিটার জব্দ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং আনুমানিক ১০০ টন পলিথিনসহ কারখানা সিলগালা করা হয়েছে। একই সময়ে সারা দেশে প্রায় ২ হাজার ৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

একই দিনে সাতক্ষীরা, নীলফামারী, মাদারীপুর ও গাজীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৮টি মামলায় ১৭ লাখ টাকা জরিমানা আদায় এবং ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

ময়মনসিংহে শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সেখানে এক যানবাহন চালককে ৫০০ টাকা জরিমানা এবং অন্যান্য চালককে সতর্ক করা হয়েছে।

পরিবেশ দূষণ প্রতিরোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে।

এসএনএস/এমওএফ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম