এনসিটিবি’র সামনে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনকে আসামি করে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৫, ২১:১৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২১:৩৯

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে পাহাড়ি ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে মতিঝিল থানায় পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জানুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শান্তিপূর্ণভাবে একটি মিছিল মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে যায়। সেখানে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আগে থেকেই ওত পেতে থাকা ও পূর্বপরিকল্পিতভাবে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র নামে একটি সংগঠনের ব্যানারে মৌলবাদী গোষ্ঠী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

এর আগে গত বুধবার ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ শেষে মতিঝিলের এনসিটিবি কার্যালয় ঘেরাও করতে যায়। সেখানে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ ব্যানারের একটি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ কয়েকজন আহত হন এবং তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার মো. আব্বাস ও আরিফ আল কবির নামের দুজনকে আটক করে পুলিশ।

/এবি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান