স্ত্রীসহ সাবেক ধর্মমন্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯

সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৬ জানুয়ারি) তাদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। 

তিনি বলেন, ফরিদুল হক খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ছাড়াও অন্তত ৫২ কোটি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। 

আক্তার হোসেন জানান, ফরিদুল হক খান ধর্মমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকার সম্পদ অর্জন করেন। এছাড়া ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫২ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ৩৬৩ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের অপরাধ করেছেন।

অন্যদিকে, ফরিদুল হক খানের অবৈধ উপায়ে অর্জিত সম্পদকে আড়াল করার জন্য আফরোজা হক ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৩৮ টাকার সম্পদ নিজের দখলে রেখেছেন। এতে তারা দুজনই মানিলন্ডারিং, দণ্ডবিধি ও দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। যে কারণে তাদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
সর্বশেষ খবর
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল