পদবি বৈষম্য নিরসনে প্রশাসনিক ঐক্য পরিষদের হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৮

বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের মতো পদ-পদবি সৃষ্টির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ। একইসঙ্গে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে এ দাবি বাস্তবায়ন করা না হলে ৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিসহ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন তারা।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির মহাসচিব মো. বেল্লাল হোসেন এবং সভাপতি আবু নাসির খান।

বেল্লাল হোসেন বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া বাস্তবায়ন কমিটি ও বিধি অনুবিভাগ কর্মচারীদের মধ্যে সৃষ্ট এ বৈষম্য নিরসনে নিম্নগ্রেডের কর্মচারীদের নিয়ে তামাশা করা হচ্ছে। ২০১২ সাল থেকে পদবি বৈষম্য নিরসনে আন্দোলন করছে প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় শুধু কমিটি আর প্রতিবেদনের মধ্যে আছে। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর প্রস্তাব পাঠানোর মাধ্যমে পদনাম ও বেতনস্কেল পরিবর্তন করা হবে বলে সব দফতরের সচিব পর্যায়ে চিঠি পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়।’

তিনি বলেন, ‘এ যাবত ৩১টি অধিদফতর থেকে পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠানো হলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ হঠকারি এবং স্ববিরোধী মতামত দিয়ে প্রতিটি প্রস্তাব ফেরত দেয়। ইতোমধ্যে সরকার সমস্কেল ও নিম্ন বেতন স্কেলের কর্মচারীদের মধ্যে রক সুপারভাইজার, ডিপ্লোমা প্রকৌশলী, নার্স, অডিটর, খাদ্য পরিদর্শক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পুলিশের এসআইসহ অসংখ্য পদের পদবি ও বেতন স্কেল উন্নীত করেছে। অথচ অধিদফতর, দফতর, সংস্থার দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিধারী এ পদগুলোর পদবি পরিবর্তন না করে সচিবালয়ের সঙ্গে দফতর সংস্থার কর্মচারীদের মধ্যে ২৯ বছর ধরে আমলাতান্ত্রিক বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ইতোপূর্বে প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশনা, জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈষম্য নিরসনের সুপারিশ থাকা সত্ত্বেও তা কেন বাস্তবায়ন হচ্ছে না, আমাদের বোধগম্য নয়।’

তিনি বলেন, ‘আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে পদবি ও বেতনবৈষম্য দূর না হলে ৮ ফেব্রুয়ারি দিনব্যাপী জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিসহ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করা হবে। এরপর অধিদফতর, দফতর, সংস্থার প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার মতো কর্মসূচি দিতে বাধ্য হবো।’

সংগঠনটির সভাপতি আবু নাসির খান বলেন, ‘বাংলাদেশ সচিবালয়ের ভেতরে ও বাইরে সরকারি দফতরের প্রধান সহকারী, সহকারী, উচ্চমান সহকারী সমপদের পদবি ও বেতন স্কেল এক এবং অভিন্ন ছিল। সচিবালয়ের বর্ণিত পদগুলো প্রশাসনিক কর্মকর্তা পদবিসহ বেতন দশম গ্রেডে উন্নীত করা হয়। ফলে সরকারি দফতরগুলোর মধ্যে পদবি ও বেতন বৈষম্যের সৃষ্টি হয়। সংগঠনের দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে বৈষম্য নিরসনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পরপর তিনবার সুপারিশ করা সত্ত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয় সুপারিশটি বাস্তবায়ন করছে না। দীর্ঘদিন গড়িমসি করেই যাচ্ছেন।’

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের