কৃষি আধুনিকায়নে বাংলামার্ক: অ্যাসেম্বলি লাইনে কম্বাইন হারভেস্টারের যাত্রা শুরু চন্দনাইশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৫

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পশ্চিম এলাহবাদে অত্যাধুনিক এবং স্বয়ংক্রিয় কৃষি যন্ত্র ও যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানা স্থাপন করেছে বাংলামার্ক লিমিটেড। সেখানে সহস্রাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রকল্পটি আর্থসামাজিক এবং কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলেও দাবি করছে বাংলামার্ক।

শনিবার (১ ফেব্রুয়ারি) কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) কারিগরি সহায়তায় বাংলামার্ক ইতোমধ্যে ব্রি মডেলের থ্রেসার, উইডার, উইনোয়ার ও চপার মেশিন তৈরি করেছে। এছাড়া ব্রি-এসএফএমআরএ প্রকল্পের সহায়তায় প্রতিষ্ঠানটি ব্রি গ্রেইন কালেক্টর আপগ্রেড করেছে, যা চাতাল থেকে শুকানো ধান সংগ্রহ বস্তায় ভরার কাজে ব্যবহৃত হবে। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্রির ডিজাইন অনুসরণ করে হাওর অঞ্চলের উপযোগী কম্বাইন হারভেস্টার আপগ্রেডের কাজ শুরু করেছে। এই কারখানায় কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, ট্র্যাক্টরসহ বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি উৎপাদন করা হবে।

বাংলামার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য, কৃষকদের কাছে স্বল্পমূল্যে উন্নত কৃষিযন্ত্র পৌঁছে দেওয়া, যাতে তারা কম খরচে আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে পারেন। বাংলামার্ক দেশীয় কৃষিযন্ত্র উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করতে প্রস্তুত।’

শনিবার চট্টগ্রামের চন্দনাইশে বাংলামার্কের ওয়ার্কশপে ব্রি কৃষিযন্ত্র প্রস্তুত ও বিপণনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রি’র সাবেক মহাপরিচালক ড. মো. আব্দুল বাকী, এসএফএমআরএ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফূল ইসলাম, এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোফাজ্জল হোসেন পিএসও ড. মো. গোলাম কিবরিয়া ভূঞা।

এছাড়া অনুষ্ঠানে ছিলেন বাংলামার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, ব্রি ও বাংলামার্কের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

/এনএল /আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান