তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যেসব ট্রেন ছাড়তে বিলম্ব হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৩ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৫

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ফলে ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই সেকশন দিয়ে আপাতত কোনও ট্রেন চলাচল করতে পারছে না।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেছেন, ‘আপাতত ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশন ট্রেন চলাচল বন্ধ আছে।’

মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দুপুর সাড়ে ৩টার দিকে আমরা খবর পেয়েছি, ছাত্ররা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আটকে দিয়েছে। রেলওয়ে থানার ওসি বলেছেন, আপাতত পরিস্থিতি ভালো না। ট্রেন চলাচল যেন বন্ধ রাখি। তার কথামতো সব ট্রেন চলাচল বন্ধ আছে।

ঢাকা থেকে যেসব ট্রেন ছাড়তে বিলম্ব হতে পারে

ট্রেন চলাচল বন্ধ থাকায় এখনও দিনের ১৮টি আন্তঃনগর ট্রেনের ঢাকা থেকে ছাড়ার শিডিউল রয়েছে। এসব ট্রেনের মধ্যে ১৭টি ঢাকা থেকে ছাড়তে বিলম্ব হতে পারে।

শিডিউলে থাকা ট্রেনগুলোর মধ্যে রয়েছে—

সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬),  চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস (৭০২), তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫), চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩), কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর গোধূলি (৭৪৯), খুলনাগামী চিত্রা এক্সপ্রেস (৭৬৪), পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭), কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৭), চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস (৭২২) লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস (৭৫১), সিলেটগামী উপবন এক্সপ্রেস (৭৪০), মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস (৭৭৭), কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস (৮১৪), রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস (৭৫৯), চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস (৭৪২) ও পঞ্চগড়নগামী পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)। 

এছাড়া বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৬) ট্রেনটি পদ্মা সেতু হয়ে যাবে বলে ট্রেনটি বিলম্ব নাও হতে পারে।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
ট্রেনের টিকিট নিয়ে হাহাকারের সমাধান কী
কাশ্মীরের বরফরাজ্যে বন্দে ভারত, মুগ্ধ নেটদুনিয়া
ট্রেনে ওয়াশরুম ব্যবহারে সংক্রমণ এড়াবেন কীভাবে?
সর্বশেষ খবর
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
মাবিদার ওভারহেড কিকে মোহামেডানকে রুখে দিয়েছে পিডাব্লিউডি
মাবিদার ওভারহেড কিকে মোহামেডানকে রুখে দিয়েছে পিডাব্লিউডি
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত