ঢাবির হল থেকে মুছে ফেলা হলো শেখ মুজিবের নাম

 ঢাবি প্রতিনিধি 
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় অবস্থিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের একটি মিছিল শেখ মুজিবুর রহমান হলের সামনে পৌঁছায়। পরবর্তীতে হলের প্রধান ফটক থেকে শেখ মুজিবুর রহমানের নামটি খুলে ফেলে তারা। 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের উদ্বোধনের সময় লেখা শেখ হাসিনার নামও মুছে ফেলেছে শিক্ষার্থীরা।

তার আগে এদিন রাত ৯টায় অনলাইনে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। তার পরিপ্রেক্ষিতেই প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবন ভাঙচুর করা হয়। পরবর্তীতে সারা দেশে শেখ মুজিব ও শেখ হাসিনার নাম সম্বলিত সব স্থাপনা ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্ররা।

/আরআইজে/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?