স্ত্রীসহ যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৪ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৪

দুর্নীতির অভিযোগ থাকায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ও তার স্ত্রী লায়লা খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আদালত সূত্রে জানা যায়।

ওইদিন সংস্থাটির সহকারী পরিচালক বিষাণ ঘোষ তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্ত চলছে। শুধু তাই নয়, স্ত্রীর ব্যাংক হিসাবে মোটা অংকের টাকা জমা রেখেছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। ওই দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। তারা পালিয়ে গেলে তদন্ত ব্যহত হতে পারে। তাই তাদের বিদেশ গমন রহিত করতে ভ্রমণ নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।

প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুলকে গত বছরের ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির এপিবিএন বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র থেকে গ্রেফতার করা হয়। পরে ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে মোহাম্মদ আরিফের (১৭) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এছাড়া তাকে গুলশান থানার সাবেক ওসি এবং তাকে গণঅভ্যুত্থানের সময় কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে হত্যার ঘটনায় আইসিটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটপাট: আট আসামি ৩ দিনের রিমান্ডে
সেই ভারতীয় নাগরিক ৩ দিনের রিমান্ডে
রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি
সর্বশেষ খবর
প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
আবরার হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার আশ্বাস প্রধানমন্ত্রীর
আবরার হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার আশ্বাস প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মিলার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মিলার
সাহিত্যে নোবেলজয়ী কে এই অ্যান কার্সন?
সাহিত্যে নোবেলজয়ী কে এই অ্যান কার্সন?
সর্বাধিক পঠিত
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি