গুলশানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্ট ধাওয়া, বাড়ি ভাঙচুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫

রাজধানীর গুলশানে একটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গুলশান-২ এর ৪১ নম্বর সড়কের ৭/১ বাড়িতে এ ঘটনা ঘটে। একদল যুবক বাড়ির মূল ফটক ভাঙার পরপরই সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে গুলশান থানার অফিসার্স ইনচার্জ মো. মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল রাতে বনানীর কড়াইল বস্তি থেকে একদল যুবকের সঙ্গে ওই বাড়ির লোকজনের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বাড়ি ভাঙচুর করতে চাইলে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়। বাড়িটিতে বিভিন্ন ধরনের অফিস রয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের নেওয়ার পর আরও কোনও ঝামেলা হয়নি। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।’

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িটি খুলনা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ড. মাহবুবুল ইসলামের। ঘটনার সময় তিনি খুলনায় অবস্থান করছিলেন।

ড. মাহবুবুল জানান, এক বছর ধরে তিনি খুলনায় আছেন। গুলশানের বাড়িটি ভাড়া দিয়েছেন। রাতে তিনি খবর পান, তার বাড়িতে হামলা হয়েছে। কে বা কারা এটা করেছে, তা তিনি জানেন না। তবে মাহবুবুল জানতে পেরেছেন, রাত ১০টার দিকে একদল লোক বাড়ির সামনে জড়ো হয়ে ৬ নিরাপত্তাকর্মীকে মারধর করে বের করে দেয়। এর মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর। এরপর তারা মূল ফটকসহ বাসার কাচ ভাঙচুর শুরু করে। এ সময় বাসার ব্যবস্থাপক ফোন দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান