সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্যদিকে তার স্ত্রী মিসেস তাহেরা খাদিজার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাগুলো দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

এদিন বিকালে ব্রিফিংয়ে আক্তার হোসেন জানান, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেলের নামে ৫ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৭৭০ টাকার মূল্যের সম্পদ পাওয়া যায়। এরমধ্যে ৩ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৭৫০ টাকার কোনও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়নি। যা তিনি ক্ষমতার অপব্যবহার করে ও অসাধু উপায়ে অর্জন করেছেন। এছাড়াও জাহিদ আহসান রাসেল পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৭ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৮২৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

তিনি জানান, এসব অপরাধে জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পদ বিবরণীর নোটিশ

অন্যদিকে জাহিদ আহসান রাসেলের ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রী মিসেস তাহেরা খাদিজা বৈধ আয়ের চেয়ে ২০ লাখ ৩৬ হাজার ৫২২ টাকার সম্পদ বেশি পাওয়া যায়। যার কোনও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়নি। তার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের