শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪২

অমর একুশে গানের সুর স্রষ্টা এবং মুক্তিযুদ্ধে শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)। রবিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬টা ২০ মিনিটে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

সারা আরা মাহমুদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে শাওন মাহমুদ। সারা আরা মাহমুদের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি একমাত্র কন্যা শাওন মাহমুদসহ অসংখ্যা স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শাওন মাহমুদ গণমাধ্যমকে জানান, আগামীকাল সোমবার বাদ জোহর বনানী কবরস্থানে সারা আরা মাহমুদকে সমাহিত করা করা হবে।

তিনি আরও জানান, মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যাসহ শরীরের নানা জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার একটি অপারেশন হয়েছে। সফল অপারেশন শেষে তিনি বাসাতেই ছিলেন। গত কয়েকদিন ধরে শ্বাসকষ্ট হচ্ছিল। রবিবারও তেমনটাই হচ্ছি। এরপর তো তিনি চলেই গেলেন।

সারা আরা মাহমুদ দীর্ঘকাল চাকরি করেছেন। সবশেষ তিনি শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের পরিচালক পদ থেকে অবসরে যান। তার স্বামী আলতাফ মাহমুদ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুর করেছেন।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান