গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫২

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। উদ্ভূত পরিস্থিতিতে গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ)ফয়সাল হাসান সাংবাদিকদের ক্ষুদে বার্তা পাঠিয়ে এ তথ্য জানান।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে রবিবার দিবাগত রাত আড়াইটা থেকে রাত ৩টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টার বারিধারা ডিওএইচএস-এর বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্প্রতি দেশব্যাপী ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও খুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রবিবার (২৩ ফেব্রুয়ারি)  রাজধানীসহ সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দিনভর সারা দেশে নানান কর্মসূচি পালন করেছেন।

এরইমধ্যে সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতি ও মোহাম্মদপুরে রিকশা আটকে ছিনতাইয়ের খবর পাওয়া যায়।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থ উল্লেখ করে তার পদত্যাগ দাবি করে মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সোমবার ১টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন।  

/এসও/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান