আসন্ন রমজান উপলক্ষে ডিএমপির সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১২

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সভায় রাজধানীর ব্যাংক, বিপণিবিতান, শপিংমল, সড়ক নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য প্রতিরোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এসময় ব্যবসায়ীদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, রমজান মাস উপলক্ষে নানা অজুহাতে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা হয়। এই অনিয়ম ঠেকাতে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি শপিংমলের সামনে ও আশপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থা করতে হবে। প্রতিটি মার্কেটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। বড় অঙ্কের নগদ অর্থ বা মূল্যবান জিনিস বহনের ক্ষেত্রে পুলিশের স্কট সেবা নেওয়ার পরামর্শ দেন।

পুলিশের ভূমিকা ও যানজট নিরসনের পরিকল্পনা

পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি, মলম পার্টির অপতৎপরতা রোধে পুলিশি টহল জোরদার করা হবে। এছাড়া রমজানে যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেন তিনি।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম রমজানে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন— ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, র‍্যাব, ডিজিএফআই, এনএসআই, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, দুই সিটি করপোরেশন, বাংলাদেশ ব্যাংক, ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
‘ঈদের জামাত ও ফাঁকা ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম