আহছানিয়া মিশন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে রিকভারি মিলন মেলা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৪

গাজীপুরের রাজেন্দ্রপুরের গজারিয়াপাড়ায় অবস্থিত আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে দিনব্যাপী রিকভারি মিলন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক মো. মাসুদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাজীপুরের সহকারী পরিচালক শাহিন মাহমুদ, গাজীপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছবদের হাসান, ডা. নায়লা পারভীন ও সমাজসেবক কফিল উদ্দিন জিহাদী। 

বক্তারা বলেন, গত ২০ বছরে আহ্ছানিয়া মিশন মাদকাসক্তদের জন্য আশার আলো হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটি শুধু চিকিৎসা সেবাই নয়, পুনর্বাসনের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করে। 

এই কেন্দ্র মাদক নির্ভরশীল, আচরণগত ও মানসিক সমস্যাগ্রস্তদের জন্য ছয় মাসের চিকিৎসা সেবা দেয়। সুস্থ রোগীরা পুনরায় মাদকাসক্ত হলে তিন মাসের রিভিউ চিকিৎসা নিতে পারেন এবং বছরে ১২ দিন বিনামূল্যে থাকা, খাওয়া ও কাউন্সেলিং সুবিধা পান। 

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলীর সঞ্চালনায় আয়োজিত এ মিলন মেলায় কর্মকর্তা-কর্মচারী, রিকভারি ক্লায়েন্ট ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

/এবি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম