দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপসহকারী প্রকৌশলীর ১ কোটি টাকা অবরুদ্ধের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৭

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপসহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম মৃধা ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৯টি হিসাবের ১ কোটি ১০ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

দুদকের আবেদনে বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপসহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম মৃধার বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়ে নিজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অধিদফতরের বিভিন্ন প্রকল্প হতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎপূর্বক তার স্বার্থ সংশ্লিষ্ট ১৩টি ব্যাংক হিসেবে ২৬ কোটি ৮২ লাখ লেনদেন ও উক্ত সরকারি অর্থ রূপান্তর বা স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করাসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বিএফআইইউ থেকে প্রাপ্ত অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে অর্থ জমা রাখা হয়েছে ও লেনদেন সংঘটিত হয়েছে। নজরুল ইসলাম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান