এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনানের বিদেশ যেতে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০২

শেয়ারবাজার কারসাজি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে এনআরবিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান থেকে আদনান ইমাম অন্যান্যর সাথে যোগসাজশে শেয়ারবাজার কারসাজি ও অন্যান্য অপরাধের মাধ্যমে অর্থ উপার্জন ও মানিলন্ডারিং করেছেন।

অনুসন্ধানকালে গোপন সূত্রের ভিত্তিতে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির দেশত্যাগের প্রচেষ্টার তথ্য পাওয়া যায়। বর্ণিত অবস্থায় অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন। নিষেধাজ্ঞা আরোপে কমিশনের অনুমোদন রয়েছে।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম