সাবেক বিডিআর সদস্যসহ কেন্দ্রীয় কারাগারের ২ বন্দির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৫, ১০:৩৫আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১০:৩৫

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক বিডিআর সদস্যসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) দুই বন্দির মৃত্যু হয়েছে। তার হলেন, সাবেক বিডিআর সদস্য শেখ জোবায়ের হোসেন (৬৫) ও কারাবন্দি শামসুল আলম (৪৪)। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।  

হাসপাতাল ও কারাসূত্রে থেকে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজাপ্রাপ্ত কারাবন্দি সাবেক বিডিআর সদস্য শেখ জোবায়ের হোসেন। তাকে গত ৫ মার্চ রাত সাড়ে ৮টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাইপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে শেখ জোবায়ের।

অপর দিকে, অসুস্থতার কারণে গত ৪ ফেব্রুয়ারি একটি বিচারাধীন মামলার আসামি শামসুল আলমকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত ২টার দিকে তিনি মারা যান। তিনি চাটখিল থানার একটি মামলায় বন্দি ছিলেন। নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার উলুপাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে শামসুল আলম।

মো. ফারুক বলেন, ‘তাদের দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

 /এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান