সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মার্চ ২০২৫, ১৬:৫৩আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৬:৫৩

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার প্রতিষ্ঠানের ২৩টি কোম্পানির ১০২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ২৫০ টাকার শেয়ার অবরুদ্ধ ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব জমির মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ১৮৮ টাকা ধরা হয়েছে। 

রবিবার (৯ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, দুদকের উপ-পরিচালক মো. মাহফুজ ইকবাল অবরুদ্ধ ও জব্দের আবেদন করেন। পরে বিচারক সেটি মঞ্জুর করেন। 

শেয়ার অবরুদ্ধের আবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের ৭ সদস্যর অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে তার ও তার পরিবারের নামে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর থেকে কোম্পানির শেয়ারের মালিকানার তথ্য পাওয়া গেছে। শেয়ারগুলোর এসব থেকে উদ্ভূত মুনাফা অবরুদ্ধ করা প্রয়োজন। 

জব্দের আবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মালিকানাধীন স্থাবর সম্পত্তিগুলো হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। তার স্থাবর সম্পত্তিগুলো ক্রোকের আদেশ না দিলে অভিযোগ নিষ্পত্তির আগে স্থাবর সম্পত্তিসমূহ অন্যত্র হস্তান্তর বা বেহাত হওয়ার আশংকা রয়েছে। উল্লিখিত স্থাবর সম্পত্তিগুলো মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ক্রোক করা একান্ত প্রয়োজন।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের