শিশু ও নারী ধর্ষণের ঘটনায় মানুষের জন্য ফাউন্ডেশনের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৫, ১৮:০৪আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৮:০৪

মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) দেশজুড়ে নারী ও শিশুদের বিরুদ্ধে সাম্প্রতিক ভয়াবহ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। মানবাধিকার ও সুশাসন সংস্থা এমজেএফ রবিবার (৯ মার্চ) এক বিবৃতিতে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ দাবি করেছে।

নারী ও শিশুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘আমাদের বিচার ও সুরক্ষা ব্যবস্থা নারী ও শিশুদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা একেবারেই অগ্রহণযোগ্য।’

তিনি আরও বলেন, ‘‘ঘনিষ্ঠ আত্মীয়দের দ্বারা মেয়ে ও শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা, যাকে ‘ইনসেস্ট’ বলা হয়, তা একটি গুরুতর সমস্যা— যা সমাজে উপেক্ষা করা হয়। বেশিরভাগ ভুক্তভোগী সামাজিক লজ্জা ও তথাকথিত পারিবারিক মর্যাদার কারণে মুখ খুলতে পারে না। কিন্তু আমরা যদি এ বিষয়ে আওয়াজ না তুলি, তাহলে অপরাধীরা নীরবতার সুযোগ নিয়ে বারবার এমন ঘৃণ্য অপরাধ চালিয়ে যাবে।”

শাহীন আনাম সমাজকে এই অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং নারী ও মেয়েদের জন্য একটি নিরাপদ ও ন্যায়বিচার-ভিত্তিক সমাজ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এমজেএফ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় শিশু কমিশন গঠনের দাবি পুনর্ব্যক্ত করে। এই কমিশনকে অবশ্যই অপরাধীদের ন্যায়বিচারের আওতায় আনতে, তদন্ত প্রক্রিয়া আরও কার্যকর করতে এবং শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে কাজ করতে হবে। এমজেএফের মতে, শিশুরা বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে, অথচ কর্তৃপক্ষ তাদের দুর্দশার প্রতি উদাসীন।

তাদের দাবিগুলো হচ্ছে:

১. শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।

২. আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জবাবদিহি বাড়ানো, যাতে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়।

৩. একটি দক্ষ ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করা, যাতে ধর্ষকদের বিলম্ব ছাড়াই বিচারের আওতায় আনা যায়।

৪. অভিভাবকদের তাদের শিশুদের যৌন সহিংসতা থেকে রক্ষা করার উপায় সম্পর্কে সচেতন করতে ধারাবাহিক প্রচারণা ও শিক্ষা চালানো।

এমজেএফ মনে করে,  ২০২৫ সালের আন্তর্জাতিক নারী দিবসে যখন বিশ্ব “সব নারী ও মেয়েদের জন্য: অধিকার, সমতা, ক্ষমতায়ন” থিম নিয়ে উদযাপন করছে, তখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি লজ্জাজনক এবং এটিকে জরুরি ভিত্তিতে মোকাবিলা করতে হবে। এমজেএফ নারী ও শিশুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশকারী শিক্ষার্থী, নারী ও পুরুষদের সঙ্গে সংহতি প্রকাশ করে। শাহীন আনাম বলেন, আমরা সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, সুশীল সমাজ এবং নাগরিকদের প্রতি আহ্বান জানাই— একটি সমাজ গড়ে তুলতে একসঙ্গে দাঁড়ান, যেখানে নারী ও শিশুরা ভয়মুক্তভাবে বাঁচতে পারে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী