শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির ২ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৫, ১৭:৩২আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৭:৩২

বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রী শেখ রূপা চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৩ মার্চ) এ দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৪০৪ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তার নিজ নামের সাতটি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫৩ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৫১ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। যা সম্পত্তির অবৈধ উৎস গোপনের জন্য এসব অর্থ রূপান্তর ও স্থানান্তর করেছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনসহ দুদকের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, শেখ হেলাল উদ্দিনের স্ত্রী শেখ রূপা চৌধুরীর নামে জ্ঞাত আয়বহির্ভূত ৬ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এ অভিযোগে তার বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের