৩৭তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে তাছবীর ও নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ মার্চ ২০২৫, ২৩:১৪আপডেট : ১৮ মার্চ ২০২৫, ২৩:১৪

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি হয়েছেন জেলা প্রশাসনের কার্যালয় ঢাকায় (সংযুক্তি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার মো. তাছবীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা।

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর ইস্কাটনে বিয়ামে ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের উপস্থিতিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আংশিক এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাসপিয়া তাসরিন।

কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয় মুন্সীগঞ্জে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত মো. কায়েসুর রহমানকে যুগ্ম সম্পাদক ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পাংশায় কর্মরত মো. আমিনুল ইসলামকে দফতর সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের