মার্চ ফর গাজা: ফিলিস্তিনের পতাকা বিক্রির ধুম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৫, ১৪:২০আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৪:২০

সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি কেন্দ্র করে রাজধানীতে ফিলিস্তিনের পতাকা বিক্রির ধুম পড়েছে। এছাড়াও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো বাণী সম্বলিত টি-শার্ট, কালেমা খচিত পতাকা, ব্যাজ ও হাত পতাকাও ব্যাপক হারে বিক্রি হচ্ছে।

গুলিস্তান, পল্টন, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, আজ প্রতি পিস ফিলিস্তিনের পতাকা বিক্রি হচ্ছে ২০০ টাকা করে।  আর দেশের লাল-সবুজের ছোট আকারের পতাকা পাওয়া যাচ্ছে ১০০ টাকার মধ্যে। এছাড়াও হাত পতাকা ৩০ ও ব্যাজ বিক্রি হচ্ছে ৩০ টাকা করে।

ভ্রাম্যমাণ প্রায় প্রতিটি পতাকার দোকানেই ভিড় লক্ষ করা গেছে। বিক্রেতাদের দম ফেলার ফুসরত নেই। ফিলিস্তিনের পতাকার পাশাপাশি কেউ কেউ বাংলাদেশি পতাকাও কিনছেন। তবে এর পরিমাণ একেবারেই কম।

আহসান উল্লাহ নামে এক পতাকা বিক্রেতা জানান, তিনি সকাল থেকে দুপর দুপুর ২টা পর্যন্ত তিন শতাধিক ফিলিস্তিনি পতাকা বিক্রি করেছেন। আর বাংলাদেশি পতাকা বিক্রি হয়েছে একশ'র কিছু বেশি। 

দম ফেলার ফুরসত নেই পতাকা বিক্রেতাদের

এছাড়াও হাত পতাকা ও ব্যাজসহ ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন প্লেকার্ডও বিক্রি হচ্ছে দেদারসে।

ক্রেতা সোহাইবুল জানান, তিনি তিন জনের জন্য তিনটি পতাকা কিনে নিয়েছেন। এতে মোট খরচ হয়েছে ৬০০ টাকা। অথচ দুই দিন আগেও প্রতি পিস ফিলিস্তিনি পতাকা কিনেছেন একশ টাকা করে।

আজকের কর্মসূচি ঘিরে দাম একটু বেশি হলেও এ নিয়ে তার কোনও অভিযোগ নেই বলেও জানান তিনি।

আজ দাম বাড়ার বিষয়ে বিক্রেতা তানভীর বলেন, গত দুই দিনে পাইকারি দাম বেড়ে গেছে। তাই খুচরা পর্যায়েও দাম বাড়াতে হয়েছে। তিনি বলেন, ‘দাম বাড়লেও আজ বিক্রির পরিমাণ ভালো।’

/এমকে/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম