ছয় বছরের শিশু ধর্ষণ: যুবকের ১০ বছরের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৫, ১৩:২০আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৩:২০

চার বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরের দক্ষিণ মুন্সিহাটি এলাকায় চকলেট খাওয়ানোর কথা বলে ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. নাসির (২৫) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রায়ে আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী বা তার পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মামলার সূত্রে জানা গেছে, নাসির বিভিন্ন অজুহাতে ওই শিশুকে আদর করতো এবং চকলেট-বিস্কুট কিনে দিতো। ২০২১ সালের ২৬ নভেম্বর দুপুর ২টার পর আসামি ভুক্তভোগীকে চকলেট খাওয়ানোর কথা বলে কামরাঙ্গীরচর থানার দক্ষিণ মুন্সিহাটি নুরু বাবুর্চীর বাড়ির পিছনে আলমগীরের খানা ভুলি কারখানার অফিস রুমে নিয়ে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে এক পর্যায়ে নাসির তাকে ছেড়ে দেয়। শিশুটি কাঁদতে কাঁদতে বাসায় এসে তার মাকে ঘটনা জানায়। শিশুটির মা ও বাবা আসামিকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে সে পালিয়ে যায়। পরে শিশুটিকে কামরাঙ্গীরচর ডলফিন হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন। একই বছরের ২৭ ডিসেম্বর নাসিরকে গ্রেফতার করে পুলিশ। আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করতে রাজি হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টেট মো. মামুনুর রশিদ ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এদিকে মামলাটি তদন্ত করে তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. রিয়াদ উদ্দিন ২০২২ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের