আবার ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, সাত জন আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৫, ১৭:৩০আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৯:১৬

রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকায় ফের উত্তেজনা ছড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে শুরু হওয়া সংঘর্ষে অন্তত সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। চার ঘণ্টাব্যাপী সংঘর্ষের কারণে নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সড়কের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এদিকে, শিক্ষার্থীদের সংঘর্ষ ঠেকাতে উভয় কলেজে দুইদিনের (বুধবার ও বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের সামনে অবস্থান নেন। এরপর উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের মূল ফটক ও নামফলক ভাঙচুর করেন। উত্তেজিত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। আবার ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, সাত জন আহত

এদিকে, সংঘর্ষ চলাকালে উভয় কলেজের অন্তত সাতজন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সংঘর্ষে আহত সাতজন শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে রয়েছেন আদিব, লিয়ন, ফজলে হাসান, রাজিন, নাজমুস সাকিব, আহসান শামীমসহ আরও কয়েকজন।

আবার ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, সাত জন আহত আহত সিটি কলেজের শিক্ষার্থী আহসান শামীম জানান, "বেলা সাড়ে ১২টার দিকে বাস থেকে নামার পরপরই ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অন্তত ১৪-১৫ জন আহত হয়। আমি ছুরিকাঘাতে আহত হয়েছি।"

অন্যদিকে, ঢাকা কলেজের শিক্ষার্থী ফজলে হাসান বলেন, "গতকাল আমাদের কলেজের এক শিক্ষার্থীকে মারধর ও অশ্লীল ছবি ধারণ করা হয়েছিল। সেই ঘটনার জের ধরেই আজকের সংঘর্ষের সূত্রপাত।"

আবার ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, সাত জন আহত সংঘর্ষ চলাকালে সিটি কলেজের শিক্ষার্থীরা একটি ভিআইপি বাসে ভাঙচুর চালান এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ তাদের কলেজ ভবনের ভেতরে সরিয়ে দেয়। সেখান থেকেও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ বিষয়ে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, "গতকাল সায়েন্সল্যাবে সিভিল ড্রেসে আসা এক ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধর করা হয়। তারই প্রতিক্রিয়ায় আজকের সংঘর্ষ হয়েছে। দুই পক্ষকে সরিয়ে দেওয়া হলেও কিছু শিক্ষার্থী পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়েছে।"

আবার ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, সাত জন আহত তিনি আরও বলেন, "এটি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুই কলেজকে নিয়ে সমন্বিত উদ্যোগে স্থায়ী সমাধান করতে হবে। না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।"

বর্তমানে নিউমার্কেট ও সায়েন্সল্যাবরেটরি এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ আতঙ্কে সড়ক এড়িয়ে চলছেন এবং যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

এদিকে, সংঘর্ষের প্রেক্ষিতে পরিস্থিতি শান্ত রাখতে ঢাকা কলেজ ও সিটি কলেজ কর্তৃপক্ষ বুধবার ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ এপ্রিল) দুই দিনের ছুটি ঘোষণা করেছে।

এর আগে, গত ১৫ এপ্রিলও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যেখানে কয়েকজন আহত হন এবং পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এরও আগে গত ১০ এপ্রিল সংঘর্ষে জড়ান এই দুই কলেজের শিক্ষার্থীরা। সেদিনও তাদের সংঘর্ষে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়।

/এবি/এমএস/
সম্পর্কিত
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ