মোহাম্মদপুর-বসিলা সড়কে যানজট নিরসনে নতুন উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৫, ০১:৩৩আপডেট : ০১ মে ২০২৫, ০১:৩৩

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সড়ক ও বেড়িবাঁধ সড়কে যানজটের কারণে নাকাল যাত্রীরা। দিন-রাত বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় তীব্র যানজট লেগে থাকায় ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে থাকে। এবার যানজট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

বুধবার (২৯ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে নতুন নির্দেশনার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রতিদিন সকাল এবং বিকাল পিক আওয়ারে মোহাম্মদপুরস্থ বসিলা ইন্টারসেকশনে ট্রাফিক যানজট পরিলক্ষিত হয়। যানজট নিরসনকল্পে আগামী ৩ মে থেকে বসিলা ইন্টারসেকশন এলাকায় ইউটার্ন ও ডাইভারসনের মাধ্যমে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এক্ষেত্রে ওই এলাকা দিয়ে যানবাহনগুলো চলাচলের জন্য কয়েকটি নির্দেশনা অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

নির্দেশনাগুলো হলো-

১। গাবতলী থেকে বসিলা ইন্টারসেকশন হয়ে সদরঘাটগামী যানবাহনগুলোকে বসিলা তিন রাস্তার মোড়ের উত্তরে বেড়িবাঁধ কালভার্ট রোড দিয়ে বাইপাস করে ময়ূর ভিলার সামনে হতে ইউটার্ন করতে হবে, এরপর বামে টার্ন নিয়ে সদরঘাটের দিকে যেতে হবে।

২। গাবতলী থেকে বসিলা ব্রিজগামী যানবাহনগুলোকে বসিলা তিন রাস্তার মোড়ের উত্তরে বেড়িবাঁধ কালভার্ট রোড দিয়ে বাইপাস করে ময়ুরভিলার সামনে হতে ইউটার্ন করতে হবে, এরপর সোজা বসিলা ব্রিজের দিকে যেতে হবে।

৩। সদরঘাট থেকে গাবতলীগামী যানবাহনগুলোকে বসিলা ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে বামে মোড় নিয়ে সড়ক ও জনপথ যাত্রী ছাউনি বরাবর ইউটার্ন করতে হবে, এরপর বামে টার্ন করে গাবতলীর দিকে যেতে হবে।

৪। সদরঘাট থেকে বসিলা হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডগামী যানবাহনগুলোকে বসিলা ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে বামে টার্ন নিয়ে সড়ক ও জনপথ যাত্রী ছাউনি বরাবর ইউটার্ন করতে হবে, এরপর সোজা পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের দিকে যেতে হবে।

৫। আসাদ গেটের দিক থেকে গাবতলীমুখী যানবাহনগুলোকে বসিলা ক্রসিং সোজা অতিক্রম করে সড়ক ও জনপথ যাত্রী ছাউনি বরাবর ইউটার্ন করতে হবে, এরপর বামে টার্ন নিয়ে গাবতলীর দিকে যেতে হবে।

৬। বসিলা ব্রিজ থেকে আগত সদরঘাটমুখী যানবাহনগুলোকে বসিলা ক্রসিং সোজা অতিক্রম করে ময়ুরভিলার সামনে থেকে ইউটার্ন করতে হবে, এরপর বামে টার্ন নিয়ে সদরঘাটের দিকে যেতে হবে।

৭। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বসিলা ব্রিজ অভিমুখী যানবাহনগুলোকে কোনো ধরনের বাধাপ্রাপ্ত না হয়ে পশ্চিম দিকে সোজা পথে যেতে হবে।

৮। বসিলা ব্রিজ থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডগামী পূর্বমুখী যানবাহনগুলোকে কোনো ধরনের বাধাপ্রাপ্ত না হয়ে সোজা পথে যেতে হবে।

এমতাবস্থায় ওই এলাকায় এসব নির্দেশনা অনুযায়ী চলাচলের জন্য যানবাহন চালকদের অনুরোধ করা হয়েছে। বসিলা ইন্টারসেকশন এলাকার যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবার সহযোগিতা কামনা করেছে।

/কেএইচ/এস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান